ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২১:২০
চলমান বার্তা:
ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১৮:২৫  (ভিজিটর : )

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) থেকেই মাঠে নেমে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন ঘিরে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ছাড়াও যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদ ঘিরে জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের আগের ৭ দিন এবং পরবর্তী ৩ দিন বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

গুরুত্বপূর্ণ টোল প্লাজা ছাড়াও মহাসড়ক ও তীব্র যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে তারা বিশেষ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না’
‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না’
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা তথ্যমন্ত্রীর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা তথ্যমন্ত্রীর
নির্বাচন শতভাগ ত্রুটিমুক্ত ছিল না, তবে ইসি নিরপেক্ষ ছিল: আনফ্রেল
নির্বাচন শতভাগ ত্রুটিমুক্ত ছিল না, তবে ইসি নিরপেক্ষ ছিল: আনফ্রেল
‘বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে’
‘বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে’
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য: সিইসি
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য: সিইসি
ইরান যুদ্ধ: ট্রাম্প-নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ
ইরান যুদ্ধ: ট্রাম্প-নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg