প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। অনলাইন মাধ্যমে আয়োজিত এই এজিএম-এ ব্যাংকের ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
লাইভ ট্রান্সমিশনকৃত এই সাধারণ সভাটি পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব নেয়ামুল হক এফসিএস। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটররা (নিরীক্ষক) উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৫ অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ (ক্যাশ) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশসহ ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেন।
ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমাপ্ত বছরের ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা হয়। পরে ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সবার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ধারাবাহিকভাবে ৫ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা তালিকাভুক্ত কোম্পানিগুলোকেই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের অনুমতি প্রদান করে থাকে। সেই নিয়ম অনুযায়ীই প্রাইম ব্যাংক এই সভার আয়োজন করে।
দেশবার্তা/একে