‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই দর্শনের ভিত্তেতে এবং We have a plan এর আলোকে একটি মানবিক, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে বর্তমান সরকার নির্বাচনের সময় ঘোষিত ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। সরকার প্রধানের প্রতিশ্রুতির মধ্যে যে বিষয়গুলো অগ্রাধিকারভিত্তিক; এর মধ্যে ফ্যমিলি কার্ড, কৃষক কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ, নদী, খাল খনন ও পুন:খনন, বৃক্ষরোপণ ও নারীর জন্য গাড়ি অন্যতম।
বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার’র সভাপতিত্বে এ বিষয় নিয়ে বরগুনা জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে ‘প্রেস ব্রিফিং’ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাব’র সভাপতি হাফিজুর রহমানসহ বরগুনার বিভিন্ন সাংবাদিক সংগঠন এর প্রতিনিধি, স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিগণ।
জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ বর্তমান সরকার এর উল্লেখিত নির্বাচনী ইশতেহার নিয়ে একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে উপস্থাপিত বিষয় নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীগণ সরকারের অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম এর উপরে আলোচনা করেন।
বর্তমান সরকার এর নির্বাচনী ইশতেহার অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগীতা চেয়ে বক্তব্য রাখেন ‘প্রেস ব্রিফিং’ এর সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। তিনি তাঁর বক্তব্যে ইশতেহার অনুযায়ী শুরু হওয়া কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। একই সাথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও আলোচনার বিষয় নিয়ে আলোকপাত করেন।
প্রতিনিধি/আরএইচ