ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৪ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৭:২৫  (ভিজিটর : )

দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘দিনাজপুর ইনস্টিটিউট’-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের জেল রোডস্থ দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন প্রধান অতিথি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং গীতা পাঠ করেন অংকন দত্ত।

সভায় দিনাজপুর ইনস্টিটিউটের প্রয়াত সদস্য আ.ন.ম গোলাম রব্বানী, সুনীল চক্রবর্তী, এনায়েত এ মওলা জিন্নাহ, বাবু সত্য ঘোষ ও আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে শোক প্রস্তাব উপস্থাপন করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মো. মোকাররম হোসেন। সভাপতির বক্তব্য দেন আব্দুস সামাদ। সভায় বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদনের বিষয় উপস্থাপন করেন আতিকুর রহমান নিউ। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু। কোষাধ্যক্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মকশেদ আলী মঙ্গোলিয়া। এছাড়া অডিট রিপোর্ট, অডিটর নিয়োগ ও সম্মানী অনুমোদন এবং বাজেট উপস্থাপন করা হয়।

সভাপতির অনুমতিক্রমে মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম এবং সদস্য এ কে এম মেহেরুল্লাহ বাদল।

পরে প্রধান ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর ইনস্টিটিউটের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. নাজমুল হক আগামী ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন— সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, শহিদুর রহমান পাটোয়ারী মোহন ও প্রকৌশলী মো. মহিউদ্দিন আলমগীর, সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম, মো. আবুল কালাম আজাদ ও আতিকুর রহমান নিউ, কোষাধ্যক্ষ মো. মকশেদ আলী মঙ্গোলিয়া, অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক অশোক কুমার কুণ্ডু, ক্রীড়া সম্পাদক মো. রায়হানুল ইসলাম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সরদার মোহাম্মদ শফিউল আলম বুলবুল।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামসুজ্জামান চৌধুরী বাবু, রেজা হুমায়ুন ফারুক, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সাঈদ, অ্যাডভোকেট আমিরুল ইসলাম তুফান, এ কে এম মেহেরুল্লাহ বাদল, মো. শামীম শেখ, মোহাম্মদ নুরুজ্জামান, মনজুর মুর্শেদ সুমন, সমীরণ কুমার ঘোষ ও ইসলাম উদ্দিন আহমেদ বাবু।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg