ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৪ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
চার দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারিতে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৮:২০  (ভিজিটর : )

চট্টগ্রামে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা।

শনিবার (২৩ মে) সকালে নগরের পতেঙ্গা এলাকায় অবস্থিত রিফাইনারির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে— শ্রম আইন ২০০৬ অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, পার্সোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং পদোন্নতি নীতিমালা সংস্কার।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সিবিএ নেতারা বলেন, আগের নিয়ম অনুযায়ী ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা দ্রুত সম্পাদন করতে হবে। পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অন্য নেতারা।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বলেন, গত ১৮ মে থেকে চার দফা দাবিতে শ্রমিক-কর্মচারীদের আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg