ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২০:০৬
চলমান বার্তা:
জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম সংকট
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৮:১৪  (ভিজিটর : )

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে হাওর অঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দসহ ২০ দফা দাবি উত্থাপন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (পোহাস)। সংগঠনটির নেতারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অকাল বন্যা, অতিবৃষ্টি ও ফসলহানির কারণে হাওরাঞ্চলের মানুষ চরম সংকটে রয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তা রক্ষায় হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি।

বৃহস্পতিবার ইমজা মিলনায়তনে অনুষ্ঠিত ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট: হাওরবাসীর প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে হাওর অঞ্চলের কৃষি, মৎস্য, পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে ২০ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।

সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর পরিচালনায় এবং সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি অ্যাডভোকেট শিরীন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির,  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মাসুদ আলম,  বিআইডিডির গবেষণা পরিচালক ড. শরীফ আহমদ চৌধুরী, মধ্যনগর উন্নয়ন পরিষদ সিলেটের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম এবং শিক্ষক লায়ন মো. মুস্তাফিজুর রহমান।

লিখিত বক্তব্যে কাসমির রেজা বলেন, দেশের মোট বোরো ধানের প্রায় এক-পঞ্চমাংশ উৎপাদিত হয় হাওর অঞ্চলে। কিন্তু চলতি বছর অতিবৃষ্টি, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, পাহাড়ি ঢল ও ফসলরক্ষা বাঁধ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে লক্ষাধিক কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ফলে জাতীয় বাজেটে হাওর অঞ্চলের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া সময়ের দাবি।

তিনি বলেন, হাওর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বাজেটে তাদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি হওয়ায় হাওরের জন্য পৃথক ও সুনির্দিষ্ট বাজেট কাঠামো প্রণয়ন প্রয়োজন।

২০ দফা দাবির মধ্যে রয়েছে-হাওর অঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ, জলবায়ু খাতে জিডিপির অন্তত ৩ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, প্রতিটি হাওরে সরকারি ড্রায়ার ও বজ্রনিরোধক সুবিধাসহ কমিউনিটি মাড়াই কেন্দ্র স্থাপন, বজ্রপাত প্রতিরোধে ১০০ কোটি টাকা বরাদ্দ, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৪ হাজার কোটি টাকার প্রণোদনা, সরকারি খরচে কৃষি বীমা চালু, বিল ও নদী খননে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ এবং কৃষি উপকরণ সরবরাহে এক হাজার কোটি টাকার তহবিল গঠন।

এছাড়া হাওরে মৎস্য গবেষণাগার, হ্যাচারি ও অভয়াশ্রম নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, নিরাপদ নৌযান ব্যবস্থা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য হাওর ভাতা, পরিবেশবান্ধব পর্যটন সম্প্রসারণ, গবেষণা ও প্রযুক্তি খাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ এবং সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস স্থাপনের দাবিও জানানো হয়।

বক্তারা বলেন, হাওরের সমস্যা শুধু স্থানীয় মানুষের নয়; দেশের খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ ও পরিবেশের সঙ্গেও এটি ওতপ্রোতভাবে জড়িত। তাই হাওর উন্নয়নে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দুর্নীতিমুক্ত ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তারা আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে হাওর অঞ্চলের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নিশ্চিত করারও আহ্বান জানান।

সভায় বক্তারা আরও বলেন, বাজেট প্রণয়নে প্রান্তিক জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে এবং জেলা পর্যায়ে অংশগ্রহণমূলক বাজেট ব্যবস্থা চালু করতে হবে, যাতে হাওরবাসীর বাস্তব চাহিদা জাতীয় পরিকল্পনায় প্রতিফলিত হয়।

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg