ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৬ মে ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬, ১৯:৩৫
চলমান বার্তা:
জয়পুরহাটে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১৫:৫৬  (ভিজিটর : )

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে সাম্যের কবি, দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় ছিল- ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’।

আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল শুধু কবি ছিলেন না- তিনি ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর কবিতা ও গান আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে। বর্তমান তরুণ প্রজন্মের কাছে নজরুলের সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বাণী আরও বেশি করে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম এবং জয়পুরহাট জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি আমিনুল হক বাবুলসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কবি নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য সহযোগে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg