ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৬ মে ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬, ১৯:৩৫
চলমান বার্তা:
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১৮:২১ আপডেট: ২৫.০৫.২০২৬ ১৯:২৮  (ভিজিটর : )

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ আমিরুল হক। এ ছাড়া সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহসভাপতি পদে মশিউল আলম স্বপন নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার দুপুরে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত প্রেসিডিয়াম নির্বাচনে আনুষ্ঠানিকভাবে এই নেতৃত্ব নির্ধারণ করা হয়। দীর্ঘ ১৩ বছর পর গত শনিবার (২৩ মে) চিটাগাং চেম্বার পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

চেম্বার সূত্রে জানা গেছে, নির্বাচনে বিজয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’ প্যানেলের পরিচালকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সবার মতামতের ভিত্তিতে চেম্বারের সাবেক সভাপতি ও প্যানেলের প্রধান উপদেষ্টা আমির হুমায়ুন চৌধুরী শীর্ষ তিন পদের নাম চূড়ান্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিরুল হক দেশের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনাপ্রতিদ্বন্দিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন। আজ একই ক্যাটাগরি থেকে তাকে সভাপতি পদে মনোনীত করা হয়।

জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হওয়া আমজাদ হোসাইন চৌধুরী রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই। অর্ডিনারি ক্যাটাগরি থেকে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সহসভাপতি নির্বাচিত মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তিনি সহসভাপতি পদে নির্বাচিত হন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg