ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২ জুন ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১ জুন, ২০২৬, ২০:২৭
চলমান বার্তা:
চান্দিনায় খাদ্য গুদামে ধান দিতে গিয়ে বিড়ম্বনায় কৃষকরা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১৮:১৬  (ভিজিটর : )

সরকারের কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম চললেও কুমিল্লার চান্দিনায় খাদ্য গুদামে ধান সরবরাহ করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন কৃষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক অভিযোগ করেন, তারা প্লাস্টিকের বস্তায় করে ধান নিয়ে এলে তা ফেরত দেওয়া হয়। অন্যদিকে সরকারি চটের বস্তার সংকটের কথা বলে কৃষকদের নিজ খরচে চটের বস্তা কিনে ধান সরবরাহ করতে বাধ্য করা হচ্ছে। ফলে তাদের ৭০ থেকে ৭৫ টাকা দামে পুরোনো চটের বস্তা কিনতে হচ্ছে, যা অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

সোমবার (১ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, খাদ্য গুদামের ভেতরে এবং বাইরে সড়কে কৃষকদের ধানবোঝাই অসংখ্য ট্রাক ও ট্রাক্টর অপেক্ষমাণ রয়েছে। শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান আনলোড করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে ট্রাক বা ট্রাক্টর থেকে ধান নামাতে এক থেকে দুই দিন পর্যন্ত সময় লাগছে। এতে পরিবহন ব্যয়সহ অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাইমুল করিম টিটু কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শংকর চন্দ্র অধিকারী বলেন, “চটের বস্তার সংকট রয়েছে। এ বিষয়ে আমরা চাহিদাপত্র পাঠিয়েছি। আর একসঙ্গে লোড ও আনলোড কার্যক্রম চললে সাময়িকভাবে শ্রমিক সংকট দেখা দিতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে ওসি এলএসডির সঙ্গে কথা বলতে পারেন।”

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg