ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৮:৫৭
চলমান বার্তা:
শিবচরে শ্রমজীবিদের মাঝে লেবুর সরবত বিতরণ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৭:৪৪  (ভিজিটর : )

মাদারীপুর জেলার শিবচরে প্রখর তাপের মধ্যে সড়ক-মহাসড়কে থাকা শ্রমজীবি মানুষের মাঝে ঠান্ডা সরবত পান করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ভ্যান, অটোরিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষকে সরবত পান করাতে দেখা যায় একদল তরুণদের।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই তীব্র গরম পড়ছে। গরমের তীব্রতায় স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে সাধারণ মানুষের। প্রখর তাপের মধ্যে বাইরে কাজ করতে থাকা শ্রমজীবি মানুষের মাঝে বিনামূল্য ঠান্ডা পানীয় বিতরণের উদ্যোগ নিয়েছেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল রানা। দুপুর থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে খেটে খাওয়া মানুষের মাঝে ঘুরে ঘুরে ঠান্ডা সরবত/পাণীয় বিতরণ করেন তারা।

ভ্যান চালক মো. আসাদ বলেন, রোদে বাইরে থাকা ভীষণ কষ্টকর। এখানে ঘুরে ঘুরে সবাইকে সরবত দিচ্ছে। গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা লেবুর সরবত পেয়ে ভালো লাগছে। ক্লান্তি দূর হয়েছে।

জানতে চাইলে মো. সোহেল রানা জানান, গরমে ঘরের বাইরে যারা কাজ করছেন শ্রমজীবি মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg