জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে সংসদ ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় সভাটি শুরু হয়ে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে।
সভাটি পরিচালনা করেন সরকারদলীয় সংসদ সদস্য চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
জানা গেছে, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে সরকারদলীয় বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সংসদীয় বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে আলোচনায় অংশ নেন।
সবশেষে সভায় সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
দেশবার্তা/একে