ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ০:২৬
চলমান বার্তা:
টোয়াবের নির্বাচনি প্রচারণায় ভিন্নধর্মী আয়োজন
ইউএনবি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১৯:০৭  (ভিজিটর : )
ছবি: টোয়াব

ছবি: টোয়াব

আসন্ন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টোয়াব অগ্রগামী ঐক্যজোট। ঈদের উৎসবমুখর পরিবেশে সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে শুক্রবার শীতলক্ষ্যা নদীতে রিভার ক্রুজের আয়োজন করা হয়।

‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ শীর্ষক এ আয়োজনে দেশের পর্যটন শিল্পের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, টোয়াব সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকদের ভাষ্য, নির্বাচন সামনে রেখে সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, নির্বাচনি অঙ্গীকার তুলে ধরা এবং পর্যটন খাতের বর্তমান বাস্তবতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন করে টোয়াব অগ্রগামী ঐক্যজোট। ইভেন্ট সহযোগিতায় ছিল ভান্টোরা কমিউনিকেশনস লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল দ্যা এক্সপ্লোরার।

শীতলক্ষ্যার বুকে চলমান রিভার ক্রুজে উন্মুক্ত মতবিনিময়, সৌহার্দ্যপূর্ণ আড্ডা, সাংগঠনিক আলোচনা ও বিনোদনের পাশাপাশি পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং টোয়াবের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন সদস্য বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন আয়োজন সময়োপযোগী। এতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সদস্যদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ও বেড়েছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে এ ধরনের সম্পৃক্ততা ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।

রিভার ক্রুজে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের বিভিন্ন পদে মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। ‘আমাদের ঐক্য, আগামীর অগ্রযাত্রা’ স্লোগানকে সামনে রেখে তারা সদস্যদের সামনে নিজেদের নির্বাচনি ইশতেহার, অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা এবং সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

সভাপতি পদপ্রার্থী ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, দেশের পর্যটন শিল্প এখন নতুন বাস্তবতার মুখোমুখি। আন্তর্জাতিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি, সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংগঠনকে আরও কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।

বক্তারা সংগঠনের আধুনিকায়ন, সদস্যসেবা বৃদ্ধি, ট্যুর অপারেটরদের ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণ নেতৃত্বের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পর্যটন শিল্পের আন্তর্জাতিক প্রচার, নীতিগত সহায়তা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রার্থীরা বলেন, টোয়াবকে আরও শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলা হবে, যেখানে সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সভাপতি পদপ্রার্থী ড. মো. তাসলিম আমিন শোভন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সৈয়দ শাফত উদ্দিন আহমেদ তমাল, ভাইস প্রেসিডেন্ট-২ পদপ্রার্থী শেখ কামরুজ্জামান রনি, ডিরেক্টর (ফিন্যান্স) পদপ্রার্থী সবুর ইসলাম, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) পদপ্রার্থী মো. সামিউল হাসান, ডিরেক্টর (ট্রেড অ্যান্ড ফেয়ার্স) পদপ্রার্থী শোয়েব বিন নুর, ডিরেক্টর (লিগ্যাল অ্যাফেয়ার্স) পদপ্রার্থী মো. হাফিজুর রহমান খান, ডিরেক্টর (প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন) পদপ্রার্থী মোহাম্মদ শাহাদাৎ রশীদ, ডিরেক্টর (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) পদপ্রার্থী মেহেদী হাসান, ডিরেক্টর (কালচার অ্যান্ড স্পোর্টস) পদপ্রার্থী মো. নিহার সরওয়ার অয়ন, ডিরেক্টর (মেম্বার অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার) পদপ্রার্থী ওসমান গনি, ডিরেক্টর (প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস) পদপ্রার্থী ফয়সাল আলম চৌধুরী (রাজু) এবং ডিরেক্টর পদপ্রার্থী মো. মিছবা উর রহমান।

বক্তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচিত হলে সংগঠনের সার্বিক উন্নয়ন ও দেশের পর্যটন খাতের স্বার্থ সংরক্ষণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের ভাষ্য, ব্যক্তি নয়, সাংগঠনিক ঐক্য এবং সদস্যদের সম্মিলিত স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে পর্যটন খাতের বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিত্ব ও সংগঠক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন টোয়াবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল হক, টোয়াবের প্রতিষ্ঠাতা সদস্য ও বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বাদশা, টোয়াবের সাবেক পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার্স) ও বিডি ইনবাউন্ডের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল একরাম, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিড্যাব) উপদেষ্টা সৈয়দ হাবিব আলী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক ও আইএসসি চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, টোয়াবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তৌফিক রহমান এবং টিজিএবির সভাপতি সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg