ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৭:৪৭
চলমান বার্তা:
ম্যাচিউরিটি নিয়ে নতুন বার্তা দিলেন কেয়া পায়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৫:২৭  (ভিজিটর : )

বয়স বাড়লেই কি মানুষ পরিপক্ব বা ম্যাচিউর হয়? নাকি জীবনের অভিজ্ঞতা আর কাজের পরিধি মানুষকে প্রকৃত অর্থে পরিপক্ব করে তোলে? ম্যাচিউরিটি বা পরিপক্বতা নিয়ে প্রচলিত এমন অনেক ধারণার ভিড়ে নিজের এক ভিন্ন ও বাস্তবসম্মত ভাবনা শেয়ার করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলে।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি ম্যাচিউরিটি নিয়ে কথা বলেন এই তারকা। সেখানে তিনি জানান, পরিপক্বতার জন্য নির্দিষ্ট কোনো বয়সের অপেক্ষায় বসে থাকার কোনো মানে হয় না।

কেয়া পায়েল বলেন, ‘আমরা অনেকেই হয়তো চিন্তা করি আমাদের বয়স ৩০ এর পরে আরও ম্যাচিউর হবো। তারপরে গিয়ে কাজ করবো। কিন্তু ম্যাচিউরিটিটা হয় তখনই কাজ করতে করতে। ম্যাচিউরিটিটা এমন না যে বয়সের সাথে সাথে হয়, তবে বয়সের সাথেও এক ধরণের ম্যাচিউরিটি হয়।’

কেবল বয়সের গণ্ডিতে ম্যাচিউরিটিকে আটকে না রেখে একে আরও বিশদভাবে দেখার আহ্বান জানান এই অভিনেত্রী। 

তার মতে, মানুষ কার সাথে মিশছে বা কেমন পরিবেশে সময় কাটাচ্ছে- তার ওপর মানুষের মানসিক বিকাশ অনেকাংশে নির্ভর করে।

এ অভিনেত্রীর ভাষ্যে, ‘কিন্তু ম্যাচ্যুরিটি হয় আসলে আমাদের পুরো জায়গাটা জুড়ে; আমরা কোথায় মিশছি, কী করছি সবকিছুর উপরে। আমরা যত বেশি মিশব, যত বেশি কাজ করব, তত বেশি ম্যাচ্যুরিটি আসবে।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg