ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৮:৪৯
চলমান বার্তা:
খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৭:০১  (ভিজিটর : )

খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটির দাবি, বর্তমান খসড়ার ভিত্তিতে কমিশন গঠিত হলে তা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং সরকারের কর্তৃত্বাধীন সংস্থা হিসেবে পরিচালিত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

বুধবার (১০ জুন) এক বিবৃতিতে টিআইবি জানায়, ২০২৫ সালের অধ্যাদেশের তুলনায় নতুন খসড়ায় এমন কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে, যা একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার জনআকাঙ্ক্ষার পরিপন্থি। এ কারণে আইনটি চূড়ান্ত করার আগে অংশীজনদের মতামত গ্রহণ এবং টিআইবির প্রস্তাবিত ১৯ দফা সুপারিশ বিবেচনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, খসড়া আইনের ৩(২) ধারায় কমিশন সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন হবে না- এমন বিধান বাদ দেওয়া হয়েছে। ফলে কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সক্ষমতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া কমিশনার নিয়োগের জন্য গঠিত বাছাই কমিটিতে স্পিকার, দুইজন মন্ত্রী, সরকারি দলের একজন সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদ সচিবকে অন্তর্ভুক্ত করায় নিয়োগ প্রক্রিয়ায় নির্বাহী বিভাগের প্রভাব ও স্বার্থের দ্বন্দ্বের ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করে টিআইবি।

সংস্থাটি বলেছে, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর সম্ভাব্য আটকস্থল পরিদর্শন ও তদন্তের ক্ষমতা কমিশনকে দিতে হবে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সরকারি কর্মকর্তা বা শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কমিশনের স্বাধীন ক্ষমতা নিশ্চিত করারও সুপারিশ করেছে তারা।

খসড়া আইনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত না করায় উদ্বেগ প্রকাশ করে টিআইবি। সংস্থাটি কমিশনে অন্তত একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং কমপক্ষে দুইজন নারী কমিশনার রাখার বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে।

এছাড়া কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারি প্রেষণে নিয়োগের হার কমানো এবং বাজেট ব্যয়ের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতির বাধ্যবাধকতা প্রত্যাহারের সুপারিশ করেছে সংস্থাটি।

সর্বোপরি মানবাধিকার কমিশন যদি স্বাধীন ও কার্যকরভাবে ভূমিকা পালনে ব্যর্থ হয়, সেক্ষেত্রে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তার সরাসরি ভুক্তভোগী বর্তমান ক্ষমতাসীন দল থেকে শুরু করে সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি রাজনৈতিক দলসহ এদেশের সাধারণ নাগরিক- বলে মন্তব্য করে টিআইবি।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কুকুরে কামড় বাড়লেও জলাতঙ্ক টিকার ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী
কুকুরে কামড় বাড়লেও জলাতঙ্ক টিকার ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী
জ্যৈষ্ঠের শেষেই বর্ষার আগমনী বার্তা, তাপপ্রবাহের অবসান
জ্যৈষ্ঠের শেষেই বর্ষার আগমনী বার্তা, তাপপ্রবাহের অবসান
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg