ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৯:৩১
চলমান বার্তা:
সংসদে ‘বাজেট হেল্প ডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৮:৪৫ আপডেট: ১০.০৬.২০২৬ ১৮:৪৬  (ভিজিটর : )

সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত বিভিন্ন তথ্য ও উপাত্ত দিয়ে সহায়তা করতে জাতীয় সংসদে ‘বাজেট হেল্প ডেস্ক-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

উদ্বোধনী বক্তব্যে স্পিকার বলেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন। এই হেল্প ডেস্ক গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে সংসদ সদস্যদের (এমপি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে বড় ধরনের সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তব্যে ১৯৯১ সালে বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্তৃক মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তনকে একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাজেট সবার জীবনযাত্রাকে প্রভাবিত করে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণেই সংসদীয় কার্যক্রম পরিচালনা করা হয়। তাই দেশের এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল সংসদ সদস্যকে জনমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, বাজেট হেল্প ডেস্ক জাতির ভবিষ্যৎ প্রত্যাশা পূরণে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বাজেটে অর্থ সংস্থানের তিনটি উৎস- জনগণের কর, দেশি-বিদেশি ঋণ এবং বৈদেশিক অনুদানের মধ্যে সমন্বয় করতে হয়। এই অর্থের আসল মালিকানা জনগণের।

বাজেটের আকার বড় হওয়ার চেয়ে স্বচ্ছতার ওপর বেশি জোর দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্বচ্ছতার অভাব। বাজেটের অর্থ যেন ব্যক্তি বিশেষের উন্নয়নে ব্যয় না হয়ে প্রকৃত জনকল্যাণে ব্যয় হয়, সেদিকে সবাইকে কঠোর খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, জাতীয় বাজেটকে শুধু আয়-ব্যয়ের হিসাব হিসেবে দেখলে চলবে না; এটি দেশের উন্নয়ন দর্শন, রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার এবং জনগণের ভবিষ্যৎ প্রত্যাশার প্রতিফলন। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা প্রমাণ করে যে, একটি দেশের আন্তর্জাতিক মর্যাদা ও সক্ষমতা অনেকাংশে তার অর্থনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই কেবল একটি দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক সহায়তায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কারিগরি সহায়তায় সংসদের বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বামু) তত্ত্বাবধানে এই বাজেট হেল্প ডেস্ক পরিচালিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এবং অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কুকুরে কামড় বাড়লেও জলাতঙ্ক টিকার ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী
কুকুরে কামড় বাড়লেও জলাতঙ্ক টিকার ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী
জ্যৈষ্ঠের শেষেই বর্ষার আগমনী বার্তা, তাপপ্রবাহের অবসান
জ্যৈষ্ঠের শেষেই বর্ষার আগমনী বার্তা, তাপপ্রবাহের অবসান
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg