ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৭:৫৬
চলমান বার্তা:
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১৫:৫০  (ভিজিটর : )

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা দুপ্রকের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুস সাকিব সৌরভ।

এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, খালিদ আবু, হাসান মামুন, পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার ২৬টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে তিন মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা, গণসমাবেশ, সচেতনতামূলক প্রচারণা, গণনাটক এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে।

বক্তারা বলেন, মাদকাসক্তি যুবসমাজের জন্য একটি বড় হুমকি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভা শেষে পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।