মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন।
এর আগে প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধানমন্ত্রী সুধী সমাবেশে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলসহ গোটা মৌলভীবাজার জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো এলাকায়।
দেশবার্তা/একে