ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
বৃষ্টি উপেক্ষা করে শ্রীমঙ্গলে লক্ষাধিক মানুষের ঢল
‘মানুষের ভাগ্য বদলই সরকারের লক্ষ্য’, বললেন প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৬:২৪ আপডেট: ১৭.০৬.২০২৬ ১৮:২৮  (ভিজিটর : )

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্য বদল করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সমাজে কেউ পিছিয়ে থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

এদিন সকাল থেকেই বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার লক্ষাধিক মানুষের ঢল নামে সভাস্থলে। চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, নারী, পুরুষ ও যুবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমুখী উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে আমাদের সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’

জনসভায় প্রধানমন্ত্রী চা-শ্রমিক পরিবারের জন্য বসতঘর নির্মাণে জনপ্রতি ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা হস্তান্তর করেন। এছাড়া অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাসেবা, প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার জন্য বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়। 

অনুদান পেয়ে উপকারভোগী ওয়াজেদা বেগম ও শিউলি রানী দাস কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী প্রান্তিক অসহায় মানুষের জন্য যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তার জন্য দোয়া করি। তিনি যেন আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করতে পারেন।’

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফর শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনাকে আরও গতিশীল করবে। এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি বাস্তবায়নে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এমপি এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।