ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
রাজাপুরে অবৈধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৭:৪৫  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পলিথিন জব্দ এবং বিভিন্ন অসংগতির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বাইপাস এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) স্বর্ণা সুলতানা জেনী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও ব্যবহারসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।