ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৭:১৪
চলমান বার্তা:
শ্রীপুরে দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৬:০৬  (ভিজিটর : )

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড  বেড়াইদের চালা গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে কোহিনুর বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ জুন) সকালে দিকে এ ঘটনা ঘটে। নিহত কোহিনুর বেগম ওই এলাকার জসীম উদ্দীনের স্ত্রী।

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কোহিনুর বেগম নিজ বাড়ির রান্নাঘরে খাবার প্রস্তুত করছিলেন। এ সময় পাশের বাড়ির মালিক জয়নালের একটি পুরোনো মাটির দেয়াল শ্রমিক দিয়ে ভাঙার কাজ চলছিল। একপর্যায়ে দেয়ালটি ভেঙে পাশের রান্নাঘরের ওপর পড়ে যায়। এতে কোহিনুর বেগম মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জসীম উদ্দীন অভিযোগ করে বলেন, প্রতিবেশী জয়নাল পরিকল্পিতভাবে তাদের রান্নাঘরের ওপর মাটির দেয়াল ফেলে দিয়েছেন। এ সময় তার স্ত্রী রান্নাঘরে ছিলেন। দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. মাইশা জানান, সকাল ১০টার দিকে কোহিনুর বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।