ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠির সক্রিয় ক্ষমতায়নে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১৪:১৯  (ভিজিটর : )

দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামে ফ্রেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম-এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম শহরের জামান ইন হোটেল অ্যান্ড সুইটস-এ উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার দীপু রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী প্রমুখ।

ফ্রেন্ডশিপ-এর একটিভ প্রকল্পের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার লাবিবুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকাণ্ড তুলে ধরেন আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিল্লুর রহমান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় দুর্বল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা দুর্বল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক বৈষম্য হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভা শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়, যাতে দুর্বল জনগোষ্ঠির সক্রিয় ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।