আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২৪ জুন) ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শিব পদ দে।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস তরিকুল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের সব ধরনের পণ্যে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক কিস্তিতে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
প্রতিনিধি/আরএইচ