ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
দিনাজপুরে মন্ত্রী ডা. জাহিদ হোসেন
নারী ও শিশু নির্যাতনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১৯:৫৯ আপডেট: ২৬.০৬.২০২৬ ২০:০৪  (ভিজিটর : )
দিনাজপুরে মন্ত্রী ডা. জাহিদ হোসেন

দিনাজপুরে মন্ত্রী ডা. জাহিদ হোসেন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নারী ও শিশু নির্যাতনকারীদের সমাজের শত্রু উল্লেখ করে বলেছেন, অপরাধী যেই হোক না কেন, কোনো ধরনের শিশু বা নারী নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী বলেন শুধু দিনাজপুর নয় সারাদেশে  নারী ও শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিশুরা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে কোন নির্যাতন বা অন্যায়ের শিকার না হয় এ ব্যাপারে আমরা সজাগ।

মন্ত্রী বলেন,বর্তমান সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।  মাদক, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো আরও জোরালো ভূমিকা রাখবে।
তিনি বলেন যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সে জাতি সভ্য না । যে জাতি শিশুদের অধিকার নিয়ে বড় হতে দেয় না  সে জাতি ভালো ভবিষ্যৎ প্রজন্ম পাবে না। নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় এ সরকার সোচ্চার।

 ২৬ জুন -২০২৬ শুক্রবার সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল প্রাঙ্গণে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্র গর্ভবতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ইউএনডব্লিউএফপি) কারিগরি সহায়তায় এই এনরোলমেন্ট ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা ূমোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

এ সময় ইউ এন ডব্লিউএফপি এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভাই থাপা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল , মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোরশেদ আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 পরে মন্ত্রী ওয়ান স্টপ সার্ভিস  এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন করেন।
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।