ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৮:০৩
চলমান বার্তা:
পূর্বাচলে প্রবাসী পল্লী প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৬:৪৬ আপডেট: ২৭.০৬.২০২৬ ১৮:১৫  (ভিজিটর : )

‘সবুজ আগামীর প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে রাজধানীর পূর্বাচলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার প্রবাসী পল্লী গ্রুপের ‘পূর্বাচল প্রবাসী পল্লী’ প্রকল্পে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

 পূর্বাচলে প্রবাসী পল্লী প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি

পূর্বাচলে প্রবাসী পল্লী প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বিষয়ক জাতীয় সেলের সদস্য ও কারিগরি বিশেষজ্ঞ জামিউল বশির জেবি।

প্রবাসী পল্লী গ্রুপের পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোম্পানির প্রশাসন ও নিরাপত্তা বিভাগের মহাব্যবস্থাপক জাহিদ ইকবাল তিতাস, বিক্রয় ও বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. রাশেদুল ইসলাম এবং প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. রিয়াদ হোসাইন সরদার।

 পূর্বাচলে প্রবাসী পল্লী প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি

পূর্বাচলে প্রবাসী পল্লী প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি


আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক।

আয়োজকেরা জানান, ‘একটি গাছ, একটি প্রাণ। আজকের বৃক্ষরোপণ, আগামীর নিরাপদ পৃথিবীর ভিত্তি’—এই প্রতিপাদ্যকে ধারণ করেই বন্ধুসভা পরিবেশ রক্ষায় এই উদ্যোগ নিয়েছে।

দেশবার্তা/একে


মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।