ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
নাটোরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৩:৪৯  (ভিজিটর : )

নাটোর সদর উপজেলার বিষ্ণুপুর আমহাঁটি এলাকায় মোতালেব হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ৯টার দিকে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার জানান, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।