ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
মাগুরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৪:৩২  (ভিজিটর : )

মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে মাগুরা পৌরসভার আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় মাগুরা পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. জিল্লুর রহমানসহ জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইমতিয়াজ হোসেন বলেন, সরকারের এ কর্মসূচির আওতায় জেলায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল থেকেই অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের নিয়ে ক্যাম্পেইনের কেন্দ্রে আসছেন। এটি প্রমাণ করে যে স্বাস্থ্য বিভাগ ও মাগুরা পৌরসভা এ কর্মসূচি বাস্তবায়নে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।