ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
ভারতে পাচারকালে রাঙামাটি থেকে বিপুল পরিমাণ সার জব্দ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৪:৩৬  (ভিজিটর : )

রাঙামাটি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৮ জুন) সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়।

জব্দকৃত সারের মধ্যে রয়েছে ৩৬ বস্তা ইউরিয়া, ৮ বস্তা টিএসপি এবং ২৭ বস্তা জৈব সার। ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি নদীপথে টহল বাড়িয়ে চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হয়। অভিযানে মোট ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।

১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, এর আগে চলতি মাসেই একই এলাকায় ১০ বস্তা ইউরিয়া সার ও ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।