ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
অন্তবর্তী সরকার গণিতে কাঁচা: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেট অফিস
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৮:০৪  (ভিজিটর : )

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অন্তবর্তী সরকার গণিতে কাঁচা ছিল। তারা মাদ্রাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিলেও সেই অনুযায়ী বাজেটে কোনো বরাদ্দ রাখেনি। এছাড়া প্রাথমিকের প্রায় ৬০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে।

রোববার (২৮ জুন) সকালে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস ভবনের অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কেউ যদি প্রশ্নফাঁস নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এ লক্ষ্যে সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সামান্য বিষয়েও মামলা হচ্ছে। ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করা হবে। শিক্ষা খাতে কোনো মামলার জট রাখতে চান না বলেও জানান তিনি।

পরীক্ষায় এখন নকলের প্রবণতা নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের কারণেই এটি সম্ভব হয়েছে। সব পরীক্ষা কেন্দ্রই সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।