ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২৮ জুন, ২০২৬, ২১:০৬
চলমান বার্তা:
ইউরোপে তীব্র তাপপ্রবাহে ১৩০০ মানুষের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৯:৪৮  (ভিজিটর : )
পোল্যান্ডের ক্রাকোভের পডগোরস্কি স্কয়ারে এক নারী ও তাঁর পোষা কুকুর একটি ওয়াটার স্প্রিং কলারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন।

পোল্যান্ডের ক্রাকোভের পডগোরস্কি স্কয়ারে এক নারী ও তাঁর পোষা কুকুর একটি ওয়াটার স্প্রিং কলারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন।

ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহের কারণে গত ২১ জুন থেকে এ পর্যন্ত ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ফ্রান্সেই মারা গেছেন প্রায় এক হাজার জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আজ রোববার এই তথ্য জানিয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস ইউরোপের এই ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন।

ডব্লিউএইচওর প্রধান বলেন, বর্তমানে ইউরোপের প্রায় ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে বসবাস করছেন। তীব্র গরমে এরই মধ্যে শত শত মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অনেক এলাকার স্কুল বন্ধ করে দিতে হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার চাপে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা জাতীয় গ্রিডগুলোও হিমশিম খাচ্ছে।

তেদ্রোস আধানম গেব্রেয়েসুস জানান, গত ২১ জুন থেকে ইউরোপে উচ্চ তাপমাত্রার কারণে সৃষ্ট স্বাস্থ্য জটিলতায় ১ হাজার ৩০০-এর বেশি মানুষের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চলমান এই তাপপ্রবাহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে প্রভাব ফেলছে। এই নজিরবিহীন পরিস্থিতি জনস্বাস্থ্য, শিক্ষা এবং বিদ্যুৎ অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। সূত্র: এএফপি

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।