ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২৮ জুন, ২০২৬, ২১:০৬
চলমান বার্তা:
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত
‘ইরানের ওপর আরও হামলা হবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২০:৫৫  (ভিজিটর : )

ইরানের ওপর আরও হামলা চালানো হবে বলে সতর্কতা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ। তিনি বলেছেন, তেহরান যদি হরমুজে জাহাজে হামলা অব্যাহত রাখে তাহলে তারা বসে থাকবেন না।

রোববার (২৮ জুন) সংবাদমাধ্যম ফক্স নিউজকে মার্কিন দূত বলেন, যদি ইরান সরকার এক সেকেন্ডের জন্যও চিন্তা করে কোনো জবাব ছাড়া তারা জাহাজ চলাচলে হুমকি তৈরি করতে পারবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরও বসে থাকবেন তাহলে দুঃখিত, তাহলে ভুল মনে করেছে।

তিনি আরও বলেছেন, একটি আন্তর্জাতিক জলপথকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করার জন্য তারা যেসব অবকাঠামো তৈরি করেছে তাহলে প্রয়োজন হলে সেসব অবকাঠামো ধ্বংস করতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেকনিক্যাল বিষয়ক আলোচনা অব্যাহত আছে উল্লেখ করে এ কূটনীতিক বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনীতিকে একটি সুযোগ দেবেন। কিন্তু প্রেসিডেন্টের ধৈর্য্য আজীবন থাকবে না।

তিনি বলেছেন, তাদের একমাত্র লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেওয়া। সূত্র: ফক্স নিউজ

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।