ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২০:০৭
চলমান বার্তা:
এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৪:৫৫  (ভিজিটর : )

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স কোনো বাড়তি সুবিধাজনক অবস্থানে রয়েছে- এমন দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। ফরাসিদের দুর্দান্ত ফর্ম সত্ত্বেও কোনো পক্ষকেই ফেভারিট বা এগিয়ে রাখতে রাজি নন তিনি। 

‘এল পারতিদাজো দে কোপে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ স্পেনের নেই। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে তার দল নিজেদের সেরাটা উজাড় করে দেবে বলে তিনি আশাবাদী।
 
ফ্রান্সের মুখোমুখি হওয়া প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘ইউরোর পর থেকে ওরা আমাদের হারাতে পারেনি। তাই ওরা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।’ 

গ্রুপ পর্বে দলগুলোর পারফরম্যান্স কেমন ছিল, তা নকআউট পর্বে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। তার মতে, নকআউট পর্ব সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘গ্রুপ পর্বের হিসাব এখন অর্থহীন। আমার মনে হয় না এই ম্যাচে কেউ স্পষ্ট ফেভারিট। অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে চমৎকার সব খেলোয়াড় রয়েছে, তবে তারা অন্য সবার চেয়ে ভালো অবস্থানে রয়েছে—এমনটা আমি ভাবি না।’ 

টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিয়ে নিজের স্বপ্নের কথা জানতে চাওয়া হলে এই বার্সা তারকা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি।’ 

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে স্পেনের শুরুটা হয়েছিল কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সৌদি আরবকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় তারা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। 

টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট না থাকায় প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ইয়ামাল। আগামী ৩ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। 

অন্যদিকে, রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ ব্যবধানে অনায়াসে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসি অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে জোড়া গোল করে ফের নিজের দুর্দান্ত ফর্মের জানান দিয়ে রেখেছেন। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।