ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২০:০৭
চলমান বার্তা:
সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম
বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৫:৫৫  (ভিজিটর : )

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি পুনঃঅর্থায়ন স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্‌তে আলী এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার আনুষ্ঠানিকভাবে চুক্তির নথিপত্র (ডকুমেন্ট) পারস্পরিক বিনিময় করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও এসএমই বিভাগের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম্‌স ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তারা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ও স্বল্প সুদে পুনঃঅর্থায়ন সুবিধা লাভ করবেন, যা গ্রামীণ অর্থনীতি ও ক্ষুদ্র শিল্পায়নকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।