ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২১:৫০
চলমান বার্তা:
এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন কেডিএ চেয়ারম্যান
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২১:২৪  (ভিজিটর : )

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, “সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, ত্যাগ এবং নিজের স্বপ্নকে ভালোবাসার ফল।”

তিনি খুলনা মহানগরীসহ সারা দেশের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানান।

শুভেচ্ছাবার্তায় কেডিএ চেয়ারম্যান আরও বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষাজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। গত দুই বছরে তোমরা যে অক্লান্ত পরিশ্রম ও প্রস্তুতি নিয়েছ, এখন তা উত্তরপত্রে তুলে ধরার সময়। আমরা বিশ্বাস করি, তোমাদের মেধা, একাগ্রতা ও আত্মবিশ্বাস তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে, ইনশাআল্লাহ।”

শেষে তিনি সব পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।