ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২১:৫০
চলমান বার্তা:
সাতক্ষীরায় স্টাফের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২১:৪৮  (ভিজিটর : )

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্টাফের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির অর্থ ও সনদপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেন শ্যামনগর উপজেলার সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহ-সভাপতি কামরুজ্জামান রাসেল, মো. জহুরুল হক আপ্পু, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নূর মোহাম্মদ পার, ডা. অপূর্ব মজুমদার, মো. নুরুল হক, মো. আমিরুল ইসলাম, সাবেক পৌর কমিশনার ফারহা দিবা খান সাথী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে ১৫ জন ট্যালেন্টপুল এবং ১২৮ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টাফের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।