ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:১০
চলমান বার্তা:
চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে ভারত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ০:৫৫  (ভিজিটর : )
ভারতের  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

চীনের কাছ থেকে বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়া এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
শুক্রবার (৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে চীন-,বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন।
এ মক সাংবাদিক সম্ভাব্য যুদ্ধবিমান কেনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।”
এরআগে তাকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং এটি নিয়মিত পর্যালোচনাও করা হয়।”
তিনি বলেন, “তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে আমাদের সামগ্রিক পদক্ষেপে আমরা এই সংশ্লিষ্ট সব ধরণের ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি বিবেচনায় রাখব।”
উল্লেখ্য, গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।
ভারত এ বিষয়টিকে নিজেদের স্বার্থ বিরোধী হিসেবে দেখছে। কিন্তু চীনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে সেটি তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়।
দেশবার্তা/এসবি

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।