নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ সামনে রেখে ব্রাজিল সমর্থকদের সুখবর দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানালেন, নেইমার এখন পুরো ফিট।
আনচেলত্তি বলেছেন, ‘সে এখন কোনো সমস্যা ছাড়াই ৯০ মিনিট খেলতে পারবে। নেইমার পরিস্থিতি স্বাভাবিকভাবে নিচ্ছে। সে ভালো করার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। কোচিং স্টাফরা তাকে নিয়ে খুশি।’
নেইমারকে বিশ্বকাপের দলে রাখা হলেও দুর্ভাগ্য পিছু ছাড়ছিল না। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলের চোটে পড়েন ৩৪ বছর বয়সী মহাতারকা। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামেন ৭৬ মিনিটে। এরপর জাপান ম্যাচে তাকে খেলাননি আনচেলত্তি। এবার তিনি পুরো ফিট বলে জানালেন কোচ। ব্রাজিলের পত্রিকা ফোলহা দো সাও পাওলোকে দেয়া সাক্ষাৎকারে তার পরিস্থিতি ব্যাখ্যা করেন আনচেলত্তি। গোল ডটকম
দেশবার্তা/এমআর