ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
আরও তিন দেশে এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু করছে ইসি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২১:০৪  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন কার্যক্রমের পরিধি আরও বাড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি। চলতি জুলাই মাসের ১৩ তারিখ থেকে ধাপে ধাপে ইসির কারিগরি ও ব্যবস্থাপনা দল তিন দেশে গিয়ে কার্যক্রম চালু করবে।

ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিনের সই করা পৃথক ছয়টি সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, ১৩ জুলাই ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল বাহরাইনে যাবে। দলটি সেখানে সাত দিন অবস্থান করবে। এরপর ১৫ জুলাই আইডিয়া (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে।

ফ্রান্সে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর লক্ষ্যে ২০ জুলাই ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল সফরে যাবে। তাদের পর ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল ফ্রান্সে যাবে।

এদিকে, ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল সিঙ্গাপুরে যাবে। পরে ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে পৌঁছাবে।

সরকারি আদেশে বলা হয়েছে, তিন দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর জন্য গঠিত ছয়টি দলের সফর ও সংশ্লিষ্ট সব ব্যয় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া (ফেজ-২) প্রকল্প থেকে বহন করা হবে।

বর্তমানে নির্বাচন কমিশন বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এসব দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকা।

দেশবার্তা/একে



মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।