ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৯ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২২:২৭
চলমান বার্তা:
এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২০:৫৬ আপডেট: ০৯.০৭.২০২৬ ২০:৫৭  (ভিজিটর : )

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ আসন থেকে নবনির্বাচিত বিএনপির বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। 

এসময় শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী  মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ নূরুল ইসলাম মনিসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।