ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৮ জুলাই ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২০:৫৮
চলমান বার্তা:
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট ৭৪৫
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১৮:৫৫ আপডেট: ০৮.০৭.২০২৬ ১৯:৫৩  (ভিজিটর : )

দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে। একই সময়ে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।

বুধবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৭৯৬ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।