ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২১:১৩
চলমান বার্তা:
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১৮:১০  (ভিজিটর : )

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে এই ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১০৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ রোধে মাঠপর্যায়ে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।