ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২০:২৩
চলমান বার্তা:
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১৭:০৫ আপডেট: ১০.০৭.২০২৬ ১৮:১৩  (ভিজিটর : )

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় বিভিন্ন অপরাধে জড়িত সাত জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮) ও মো. মামুন (২০)।

মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় মুগদা থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মারুফ হোসেন রমজান (৩৯), পারুল বেগম (৩৫), সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো. সবুজ (২৬), মো. শফি (৩৮), নুর মোহাম্মদ (২৬), শ্রী রাম প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো. হালিম (৪৫) ও মো. হৃদয় (৪০)।

নিয়াজ মেহেদী আরও বলেন, গ্রেফতারদের মধ্যে রয়েছেন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি। পাশাপাশি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধীরা রয়েছেন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দেশবার্তা/এমআর

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।