দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি এবং আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা এসইএল-এর ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও সুবিধা পাবেন।
সম্প্রতি রাজধানীর পান্থপথে অবস্থিত এসইএল সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ। অন্যদিকে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস) তাকিয়ান চৌধুরী।
দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আবদুর রহমান এবং জেনারেল ম্যানেজার (সেলস) ইশতিয়াক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশবার্তা/একে