ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০:৩৮
চলমান বার্তা:
জনতা ব্যাংক স্টাফ কলেজে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১৭:২৭  (ভিজিটর : )

জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় শুরু হয়েছে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কোর্স (ব্যাচ ৬০/২০২৬)। 

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় এই কোর্সের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে ২৫ জন নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তা অংশ নিয়েছেন।

সম্প্রতি জনতা ব্যাংক স্টাফ কলেজে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের উপ মহাব্যবস্থাপক এস এম শরীফুল ইসলাম, জনতা ব্যাংক স্টাফ কলেজের উপমহাব্যবস্থাপক (স্টাফ কলেজ ইনচার্জ) এবং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য অনুষদ সদস্য ও কর্মকর্তারা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।