ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:১২
চলমান বার্তা:
শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১৯:৫৪ আপডেট: ১৬.০৭.২০২৬ ১৪:০৮  (ভিজিটর : )
তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীদের আরেকটি অংশ।

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীদের আরেকটি অংশ।

ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে একদল শিক্ষার্থীর বৈঠকের মধ্যেই তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীদের আরেকটি অংশ। 

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এর আগে আজ বিকেল পৌনে পাঁচটার দিকে একদল শিক্ষার্থী শিক্ষাভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পূর্বঘোষিত দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন তাঁরা।

এর আগে, দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর তাঁরা শিক্ষাভবন মোড়ে এসে অবস্থান নেন এবং বিকেল প্রায় ছয়টা পর্যন্ত সেখানে থাকেন। দুই ঘণ্টারও বেশি সময় অবস্থান শেষে আন্দোলনকারীরা শিক্ষাভবন মোড় ত্যাগ করলে পুলিশ সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে দেয়।

শিক্ষাভবন মোড় ছাড়ার পরপরই বিকেল ছয়টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আরেকদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।