ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০:৩৮
চলমান বার্তা:
‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৪০  (ভিজিটর : )

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার এক পোস্ট দিয়েছেন তিনি।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফলে পরীমণির সেই মজার ঘোষণাকে ঘিরে ভক্তদের আগ্রহও এখন আরও বেড়েছে। এবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

পরীমণির ব্যক্তিজীবনে এর আগেও একাধিক বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। এর মধ্যে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পরীমণির বিয়ে ও পরবর্তী বিচ্ছেদের বিষয়টি সবচেয়ে প্রকাশ্য। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। ২০২২ সালের জানুয়ারিতে সেই খবর প্রকাশ্যে আসে। পরে তাঁদের সংসারে পুত্রসন্তানও আসে। ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

হ্যারি কেইন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও দলের অন্যতম প্রধান স্ট্রাইকার। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর তাঁকে উদ্দেশ করেই পরীমণির এই মজার মন্তব্য।

দেশবার্তা/এমআর
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।