ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০:৩৮
চলমান বার্তা:
কখনও প্রেম করার সুযোগই পাইনি: দীঘি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১৪:৩৫  (ভিজিটর : )

একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি বড়বেলায় এসে পর্দায় নিজেকে সেভাবে প্রমাণ করতে না পারলেও আলোচনার টেবিলে তার দাপট বরাবরের মতোই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এবার নিজের প্রেম ও সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুললেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে দীঘিকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘তুমি এ পর্যন্ত কয়টা প্রেম করেছ?’ 

উত্তরে দীঘি সাফ জানান, ‘আমি ওভাবে কখনও প্রেম করিনি।’ উপস্থাপক হাল না ছেড়ে আবারও প্রশ্ন করেন, ‘সেভাবে কয়টা করেছ?’ হাসতে হাসতে দীঘি বলেন, ‘আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি।’

নাছোড়বান্দা উপস্থাপক যখন জানতে চান ‘সুযোগের আড়ালে কয়টা করেছ?’, তখন দীঘি নিজের কৈশোরের কড়া শাসনের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘সুযোগের আড়ালেও করা হয়নি। কারণ আমি যখন স্কুলে পড়ি তখন খুব রেস্ট্রিকশনে (নিষেধাজ্ঞা) থাকতাম। ক্লাস সিক্স থেকে অস্বাভাবিক রেস্ট্রিকশন শুরু হয়। আমি ফোন ব্যবহার শুরু করেছি এসএসসির পর। সো, আমি অনেক রেস্ট্রিকশনে থেকেছি এবং আমাকে খুব চোখে চোখে রাখা হতো।’

পারিবারিক নজরদারির বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘স্কুলে দারোয়ানকে বলা থাকত সে যেন বের হতে না পারে। তাছাড়া গার্লস স্কুলে পড়তাম। শেষে যখন স্ট্যামফোর্ড স্কুলে পড়ি, তখনও নজরদারিতে রাখা হতো। শিক্ষকদের ফোন করে খোঁজ নেওয়া হতো আমি কেমন আছি, কী করছি। এত বেশি রেস্ট্রিকশনে থাকলে ভালোবাসা মরে যায়।’

দীঘি প্রেমের কথা পুরোপুরি অস্বীকার করলেও তাকে নিয়ে প্রেমঘটিত গুঞ্জন কম ছড়ায়নি। এর আগে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোবিজে বেশ চাউর হয়েছিল। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ায় বেশ শোরগোল পড়েছিল।

মুহাইমিনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম হলে পরে তা মুছে ফেলা হয়। সে সময় দীঘি দাবি করেছিলেন, প্রেম নয় বরং মুহাইমিন তার শুধুই বন্ধু। একইভাবে তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের গুঞ্জনকেও নিছক বন্ধুত্ব বলেই সংজ্ঞায়িত করেছিলেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।