ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:২০
চলমান বার্তা:
গোলাপি গাউনে লাবণ্যময়ী মিম
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১৭:৫৮  (ভিজিটর : )

নিজের স্টাইলিশ অবতার আর গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে প্রায়ই অনুসারীদের নজর কাড়েন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কয়েকটি ছবিতে তাঁর এমন সাজই আবার দেখল অনুরাগীরা। এবার গোলাপি রঙের গাউনে ক্যামেরাবন্দি হয়ে নেটপাড়ায় মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ফটোশুটের মোট ১৭টি ছবি প্রকাশ করেছেন মিম। সেখানে প্যাস্টেল গোলাপি রঙের গাউনে অসম্ভব স্নিগ্ধ লুকে ধরা দিয়েছেন তিনি। 

ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘ব্লাশিং ইন পিঙ্ক, ব্লুম উইদিন’। তাঁর পোশাকটি ফ্যাশন হাউস ‘লুম অ্যান্ড লাইফস্টাইল’-এর এবং রূপসজ্জার দায়িত্বে ছিল ‘আকলিমা’স বিউটি পার্লার’। মিমের এই মোহনীয় রূপ ক্যামেরাবন্দি করেছে ‘পূর্ণ ফটোগ্রাফি’।

মিমের এই গোলাপি লুকের ছবিগুলো প্রকাশ পেতেই রিঅ্যাকশন আর মন্তব্যের বন্যা বয়ে যায়। তাঁর রূপের প্রশংসা করে ভক্তরা নানারকম মন্তব্য করছেন। 

এক অনুরাগী লিখেছেন, ‘সৌন্দর্যের মাপকাঠি। কেউ যদি বলে বাংলাদেশের সুন্দরীদের প্রতিনিধিত্ব করতে পারে কে? তিনি মিম।’ 

আরেকজন মন্তব্য করেছেন, ‘আমাদেরও এমন একজন মিম আছেন, যিনি বলিউড-হলিউড কিংবা দক্ষিণী সিনেমার নায়িকাদের অনায়াসে হার মানাতে পারেন।’

কাজের ব্যস্ততা নিয়ে জানা যায়, মিমকে সর্বশেষ দেখা গেছে কাজী আসাদ পরিচালিত ‘লাইফলাইন’ নামক একটি ওয়েব ফিল্মে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া এই ছবিতে মিমের সঙ্গে আরও অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, খায়রুল আলম সবুজ, আ খ ম হাসান প্রমুখ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।