ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২১:২১
চলমান বার্তা:
নাগরিক সেবায় চসিকের নতুন অ্যাপ ‘আমাদের চট্টগ্রাম’
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১৮:১৩  (ভিজিটর : )

চট্টগ্রাম নগরের রাস্তা, জলাবদ্ধতা, মশার উপদ্রব, ময়লা-আবর্জনা, নর্দমা কিংবা সড়কবাতির সমস্যার ছবি তুলে এখন সরাসরি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) জানাতে পারবেন নগরবাসী। শুধু অভিযোগ করেই দায়িত্ব শেষ নয়, সেই অভিযোগের অগ্রগতি ও সমাধানের অবস্থাও রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যাবে। নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘আমাদের চট্টগ্রাম’ নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ চালু করেছে চসিক।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অ্যাপটি বাস্তবায়নে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিল থেকে অর্থায়ন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং প্রযুক্তিগত উন্নয়ন করেছে ভেনটো টেক।

উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রযুক্তিনির্ভর এই সময়ে নাগরিক সেবাকে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া সময়ের অপরিহার্য দাবি। সেই লক্ষ্যেই ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু করা হয়েছে। এটি শুধু একটি অ্যাপ নয়, বরং নাগরিক ও সিটি কর্পোরেশনের মধ্যে একটি কার্যকর ডিজিটাল সেতুবন্ধন।’

এছাড়া অ্যাপটিতে ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, জন্ম নিবন্ধনসংক্রান্ত তথ্য, প্রত্যয়নপত্র, স্কুল হেলথকার্ড, জরুরি যোগাযোগ নম্বর, আবহাওয়ার তথ্য এবং নিকটস্থ হাসপাতাল, ফায়ার সার্ভিস, থানা, গণশৌচাগার, পার্ক, এটিএম, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবার গুগল ম্যাপ লোকেশন যুক্ত করা হয়েছে বলে মেয়র জানান।

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।