ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:১২
চলমান বার্তা:
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক জয়
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১৯:০০  (ভিজিটর : )

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করে ডুমুরিয়ার মুখ উজ্জ্বল করেছে তিন খুদে শিক্ষার্থী। নিজ নিজ ক্যাটাগরিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

বিজয়ী শিক্ষার্থীরা হলো- বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিউ মল্লিক (নজরুলগীতি), পূর্ব বিলপাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনির্বাণ বিশ্বাস (দেশাত্মবোধক গান) এবং টোলনা মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রাবন্তী বৈরাগী (দীর্ঘ লাফ)। কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে ডুমুরিয়া উপজেলাকে শীর্ষ অবস্থানে নিয়ে গেছে তারা।

শিক্ষার্থীদের এ অসাধারণ অর্জনে উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ।

ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে উপজেলার প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেছে। এটি পুরো ডুমুরিয়াবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাদের এ সাফল্য প্রমাণ করে, প্রান্তিক এলাকার বিদ্যালয়গুলোতেও অসীম সম্ভাবনা রয়েছে। এ অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা সবসময় পাশে থাকব।”

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “প্রাথমিক শিক্ষা পদকের জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন অত্যন্ত গৌরবের বিষয়। পিউ, অনির্বাণ ও শ্রাবন্তী তাদের মেধা ও দক্ষতার মাধ্যমে ডুমুরিয়াকে সারা দেশের সামনে গৌরবান্বিত করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানাই।”

ডুমুরিয়ার এই তিন শিক্ষার্থীর সাফল্য স্থানীয় অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করেছে। তাদের এই অর্জনে এলাকাজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়রা তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।