ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
বাগেরহাটে ‘বাগেরহাট ইসলামী হাসপাতাল’-এর উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১৪:০৮  (ভিজিটর : )

বাগেরহাট শহরতলীর দশানী এলাকায় নবপ্রতিষ্ঠিত ‘বাগেরহাট ইসলামী হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় জজ বাংলোর বিপরীতে অবস্থিত হাসপাতালটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে হাসপাতাল পরিচালনা বোর্ডের পরিচালকরা বলেন, স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি বিশ্বস্ততা ও মানবিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদান করা হবে। এ সময় বাগেরহাটের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ মানবিক উদ্যোগ প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ায় এলাকার সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে। স্থানীয় বাসিন্দারাও হাসপাতালটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এর সফলতা কামনা করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।